ইরান থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ১৮৬ বাংলাদেশি – DesheBideshe

ইরান থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ১৮৬ বাংলাদেশি – DesheBideshe

ইরান থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ১৮৬ বাংলাদেশি – DesheBideshe

ঢাকা, ২১ মার্চ – ইরান থেকে দেশে ফিরেছেন ১৮৬ জন বাংলাদেশি নাগরিক। শুক্রবার দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আটকে পড়া এই বাংলাদেশিদের প্রথমে তেহরান থেকে সড়কপথে আজারবাইজান সীমান্তে নেওয়া হয়। এরপর সেখান থেকে পুনরায় সড়কপথে তাদের বাকুতে স্থানান্তর করা হয়।

পরবর্তীতে বাকুর বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটের মাধ্যমে তাদের ঢাকায় নিয়ে আসা হয়। বিমানবন্দরে এই নাগরিকদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামত উল্যাহ ভূঁইয়া এবং পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

এই প্রত্যাবাসন কার্যক্রম সার্বিক তদারকির জন্য আজারবাইজানে অবস্থান করছেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক।

এছাড়া সার্বিক সহযোগিতার স্বার্থে ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরও দুই কর্মকর্তা বাকুতে দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, এর আগে গত বছরের জুন মাসে ইরানে মার্কিন ও ইসরায়েল সংঘাতের সময়ও অনেক বাংলাদেশি নাগরিককে প্রত্যাবাসন করা হয়েছিল। সেই সময় সীমান্তপথে পাকিস্তান হয়ে বিশেষ ফ্লাইটে তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়।

এ এম/ ২১ মার্চ ২০২৬



Scroll to Top