
ওয়াশিংটন, ২৩ মার্চ – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী পাঁচ দিনের জন্য ইরানের বিদ্যুৎকেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোতে সকল প্রকার সামরিক হামলা স্থগিত করার ঘোষণা দিয়েছেন। তিনি তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই সিদ্ধান্ত নিশ্চিত করেন।
অন্যদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দাবি করেছে যে তারা সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটি এবং বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
আইআরজিসির খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে মার্কিন গোয়েন্দা বিমান মোতায়েন করা রয়েছে। এই ঘাঁটিটি মূলত যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম মোতায়েন এবং বিভিন্ন সামরিক অভিযান পরিচালনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। মুখপাত্র আরও নিশ্চিত করেছেন যে ওই ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা সফলভাবে চালানো হয়েছে।
এনএন/ ২৩ মার্চ ২০২৬





