ইরানে হামলা চালিয়েও লক্ষ্য অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র: আলি লারিজানি – DesheBideshe

ইরানে হামলা চালিয়েও লক্ষ্য অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র: আলি লারিজানি – DesheBideshe

ইরানে হামলা চালিয়েও লক্ষ্য অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র: আলি লারিজানি – DesheBideshe

তেহরান, ৮ মার্চ – ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব আলি লারিজানি।

গত শনিবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্র মনে করেছিল তারা ইরানে স্বল্প সময়ের একটি যুদ্ধ পরিচালনা করতে পারবে। একই সঙ্গে তারা ধারণা করেছিল যে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ নেতাদের হত্যা করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা সম্ভব হবে। তবে তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের এই দুটি ধারণাই ভুল প্রমাণিত হয়েছে।

আলি লারিজানি আরও বলেন, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোও কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। তিনি জানান, বিচ্ছিন্নতাবাদীদের সম্ভাব্য তৎপরতার বিষয়ে ইরান সরকার আগে থেকেই সতর্ক করেছে এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে চলমান সংঘাতে ইরানের জনগণ ঐক্যবদ্ধ রয়েছে।

এছাড়া ইরানের নতুন নেতৃত্ব নির্ধারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর কোনো ভূমিকা থাকতে পারে—এমন ধারণাকেও তিনি উড়িয়ে দেন।

আরব দেশগুলোর উদ্দেশে তিনি বলেন, যদি তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো হামলা চালানো না হয়, তাহলে ইরানও পাল্টা কোনো হামলা চালাবে না।

এনএন/ ৮ মার্চ ২০২৬



Scroll to Top