ইরানে হত্যা বন্ধের আশ্বাস পাওয়ার কথা জানালেন ট্রাম্প, মৃত্যুদণ্ড দেবে না তেহরান

ইরানে হত্যা বন্ধের আশ্বাস পাওয়ার কথা জানালেন ট্রাম্প, মৃত্যুদণ্ড দেবে না তেহরান

তেহরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার হুমকি দেওয়ার পর ট্রাম্পের এমন মন্তব্য ইরান ইস্যুতে তাঁর তুলনামূলক সংযত আচরণের ইঙ্গিত দেয়।

এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, অপর পক্ষের (ইরান) ‘খুবই গুরুত্বপূর্ণ সূত্রের’ সঙ্গে তাঁর কথা হয়েছে। পরিস্থিতির বাঁকবদলগুলো তিনি পর্যবেক্ষণ করবেন। তবে ট্রাম্প সম্ভাব্য সামরিক পদক্ষেপের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করবো।’ তিনি বলেন, ইরানের কাছ থেকে একটি ‘খুব ভালো বিবৃতি’ পেয়েছে মার্কিন প্রশাসন।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে গতকাল একটি সাক্ষাৎকার দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করার পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘ফাঁসির কোনো পরিকল্পনা নেই।’

Scroll to Top