ইরানে স্থল হামলার ব্যাপক প্রস্তুতি ও পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র – DesheBideshe

ইরানে স্থল হামলার ব্যাপক প্রস্তুতি ও পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র – DesheBideshe

ইরানে স্থল হামলার ব্যাপক প্রস্তুতি ও পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র – DesheBideshe

ওয়াশিংটন, ২১ মার্চ – ইরানে স্থল হামলা চালানোর জন্য শক্তিশালী ও বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়ন করেছে বলে সিবিএস নিউজের একটি প্রতিবেদনে জানানো হয়েছে।

জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা সম্ভাব্য এই হামলার প্রস্তুতির অংশ হিসেবে বিশেষভাবে পরিকল্পনার নির্দেশ দিয়েছেন। তবে ইরানে সরাসরি সেনা পাঠানো হবে কি না, সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেননি। যুদ্ধ পরিস্থিতি কোন পর্যায়ে পৌঁছালে তিনি স্থল অভিযানের নির্দেশ দেবেন, তা এখনও অনিশ্চিত।

এর আগে ট্রাম্প জানিয়েছিলেন যে তিনি ইরানে কোনো স্থল সেনা পাঠাবেন না। তবে পরবর্তীতে তিনি সাংবাদিকদের কাছে এমন ইঙ্গিতও দেন যে সেনা পাঠালেও তা আগে থেকে প্রকাশ করা হবে না।

সম্ভাব্য এই হামলার প্রস্তুতির বিষয়ে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট একটি লিখিত বিবৃতিতে জানিয়েছেন, সামরিক পরিকল্পনা প্রণয়ন করা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়মিত কাজের অংশ। এর মূল উদ্দেশ্য হলো সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের কাছে একাধিক বিকল্প প্রস্তুত রাখা। তবে এর অর্থ এই নয় যে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে স্থল হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এই পরিকল্পনা এতটাই বিস্তারিতভাবে করা হয়েছে যে, স্থল অভিযান চলাকালে ইরানের সেনা বা আধাসামরিক বাহিনীর সদস্যদের আটক করা হলে তাদের সঙ্গে কেমন আচরণ করা হবে এবং কোথায় রাখা হবে, সে বিষয়েও রূপরেখা তৈরি করা হয়েছে।

অন্যদিকে গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে কয়েক হাজার মার্কিন মেরিন সেনা মোতায়েনের প্রক্রিয়া শুরু হয়েছে, যারা আগামী এক সপ্তাহের মধ্যে ওই অঞ্চলে পৌঁছাবেন বলে ধারণা করা হচ্ছে।

এনএন/ ২১ মার্চ ২০২৬



Scroll to Top