কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, তদন্তের এই ফলাফল প্রাথমিক। কেন ওই পুরোনো তথ্যগুলো পুনরায় যাচাই করা হয়নি, সে বিষয়ে এখনো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর মেলেনি।
শিশুদের দিয়ে পরিপূর্ণ একটি স্কুলে হামলার এই ঘটনা নিশ্চিতভাবে সাম্প্রতিক কয়েক দশকের মধ্যে অন্যতম ভয়াবহ সামরিক ভুল হিসেবে নথিবদ্ধ হতে যাচ্ছে। ইরানি কর্মকর্তাদের মতে, এই হামলায় নিহতের সংখ্যা অন্তত ১৭৫ জন, যাদের প্রায় সবাই শিশু।
পুরো তদন্তের এই ফলাফলই ছিল বহুলাংশে প্রত্যাশিত। কারণ, চলমান এই সংঘাতের পক্ষগুলোর মধ্যে একমাত্র যুক্তরাষ্ট্রই টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। তবে এই ঘটনা ইরানে চলমান মার্কিন সামরিক অভিযানের ওপর ইতিমধ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে।



