
তেহরান,২৭ সেপ্টেম্বর- ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যেকোনো নতুন আগ্রাসনের জবাব ‘নতুন সামরিক প্রযুক্তি’র মাধ্যমে দেওয়া হবে বলে সতর্ক করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি।
শনিবার দেওয়া এক বক্তব্যে শেকারচি বলেন, অপ্রতিসম যুদ্ধপদ্ধতির দিকে ঝুঁকে এবং দেশীয় প্রযুক্তিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এখন আগের তুলনায় আরও উন্নত ও শক্তিশালী। সম্ভাব্য নতুন আগ্রাসনের ক্ষেত্রে ইরানের হাতে শত্রুর জন্য ‘অপ্র তৈরি প্রতিরক্ষা সরঞ্জামের ওপর নির্ভরতা বাড়ানোর মাধ্যমে ইরানের সশস্ত্র বাহিনী তাদের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে।
তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এখন আগের তুলনায় আরও উন্নত ও শক্তিশালী। সম্ভাব্য নতুন আগ্রাসনের ক্ষেত্রে ইরানের হাতে শত্রুর জন্য ‘অপ্রত্যাশিত চমক’ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
শেকারচির ভাষায়, ‘ইরানের সশস্ত্র বাহিনী অত্যন্ত ভালো অবস্থায় রয়েছে।’ তিনি আরও বলেন, সম্ভাব্য যেকোনো আগ্রাসনের জবাব নতুন সামরিক প্রযুক্তির মাধ্যমেই দেওয়া হবে।
এস এম/ ২৭ সেপ্টেম্বর ২০২৬


