ইরানের বিপ্লবী গার্ডের সদরদপ্তর গুঁড়িয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের | চ্যানেল আই অনলাইন

ইরানের বিপ্লবী গার্ডের সদরদপ্তর গুঁড়িয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের | চ্যানেল আই অনলাইন

ইরানের বিপ্লবী গার্ডের সদরদপ্তর গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের বেইত শেমেশ শহরে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। কুয়েতে ভূপাতিত হয়েছে মার্কিন এফ-ফিফটিন যুদ্ধবিমান। মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় ইরানের অব্যাহত হামলায় অন্তত তিন মার্কিন সেনা নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলার জবাবে লেবাননের বৈরুতে ইসরাইলের পাল্টা হামলায় নিহত হয়েছেন ৩১ জন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে অভিযান চার থেকে পাঁচ সপ্তাহ স্থায়ী হতে পারে। ৩ মার্কিন সেনা হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে তিনি আরো প্রাণহানির ব্যাপারে সতর্ক করেছেন।

Scroll to Top