ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়ে ‘একেবারেই খুশি নন’ ট্রাম্প | চ্যানেল আই অনলাইন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়ে ‘একেবারেই খুশি নন’ ট্রাম্প | চ্যানেল আই অনলাইন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই নিয়োগে অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ (৯ মার্চ) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ফক্স নিউজের একটি অনুষ্ঠানে উপস্থাপক ব্রায়ান কিলমেডের সঙ্গে আলাপচারিতায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগের প্রসঙ্গে ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, এই নিয়োগে তিনি একেবারেই খুশি নন।

তবে উপস্থাপক কিলমেড ট্রাম্পের সঙ্গে হওয়া কথোপকথনের বিস্তারিত আর প্রকাশ করেননি। ফলে ট্রাম্পের এই প্রতিক্রিয়ার পেছনে নির্দিষ্ট কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। উল্লেখযোগ্য বিষয় হলো, এই বিষয়ে এখন পর্যন্ত ট্রাম্প কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা জনসমক্ষে মন্তব্যও করেননি।

অনেকেই বলছেন, নতুন নেতৃত্বে ইরান আরও কঠোর রাজনৈতিক ও সামরিক অবস্থান নিতে পারে এমন আশঙ্কা থেকেই ট্রাম্পের এই অসন্তোষ প্রকাশ। বিশেষ করে নতুন দায়িত্ব নেওয়ার পরপরই ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে বলে মনে করা হচ্ছে।

Scroll to Top