ইরানের তেল বা পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা নেই, যুক্তরাষ্ট্রকে আশ্বাস ইসরায়েলের

ইরানের তেল বা পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা নেই, যুক্তরাষ্ট্রকে আশ্বাস ইসরায়েলের

মার্কিন কর্মকর্তাদের প্রত্যাশা, ইরানি হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল দেশটিতে পরিমিত জবাব দেবে। তাঁদের বিশ্বাস, ইরানের সঙ্গে সর্বাত্মক লড়াইয়ে জড়াতে চাইবে না ইসরায়েল।

প্রসঙ্গত, ১ অক্টোবর ইসরায়েলে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্রের হামলা চালায় ইরান। হামলার জবাবে ইসরায়েলের সম্ভাব্য আক্রমণকে ঘিরে মধ্যপ্রাচ্যে উৎকণ্ঠা বিরাজ করছে। লেবাননে ইসরায়েলের সামরিক উসকানির জবাবে দেশটিতে হামলা চালিয়েছিল ইরান।

মূলত, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই ইরান-ইসরায়েল উত্তেজনা ছড়িয়ে পড়েছে। চলতি বছরের এপ্রিলের শুরুতে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে বোমা হামলা চালিয়ে ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) একজন কমান্ডারকে হত্যা করে ইসরায়েল।

ওই হামলার জবাবে ইরান এপ্রিলের মাঝামাঝি ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সেটিই ছিল ইরান থেকে সরাসরি ইসরায়েলে হামলার প্রথম ঘটনা। গত ৩১ জুলাই ইরানে হামলা চালিয়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করে ইসরায়েল। সর্বশেষ হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করা ছিল ইসরায়েলের প্রতি ইরানের ক্ষোভের বড় কারণ।

Scroll to Top