ইরানের ‘ছায়া ব্যাংকিং’ নেটওয়ার্কে মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ‘ছায়া ব্যাংকিং’ নেটওয়ার্কে মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ‘ছায়া ব্যাংকিং’ নেটওয়ার্কে মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ ইরানের একটি বিশাল ‘ছায়া ব্যাংকিং’ নেটওয়ার্কের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই প্রক্রিয়ায় দেশটির ৩৫টি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও যুদ্ধবিরতি আলোচনা নিয়ে সৃষ্ট অচলাবস্থার মধ্যেই ওয়াশিংটন এই কঠোর পদক্ষেপ নিল।

মার্কিন প্রশাসনের দাবি, এই নেটওয়ার্কটি ব্যবহার করে ইরান কয়েক হাজার কোটি ডলারের অবৈধ আর্থিক লেনদেন পরিচালনা করেছে। তেহরান এই অর্থ দিয়ে আঞ্চলিক অস্থিরতা সৃষ্টি ও ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ অর্থায়ন করছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে জানান, এই সুসংগঠিত নেটওয়ার্কের মাধ্যমে অর্জিত অর্থ সরাসরি ইরানের শাসকগোষ্ঠীর বিতর্কিত কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে। তিনি বলেন, এই অবৈধ অর্থপ্রবাহ শুধু বৈশ্বিক অর্থনীতির জন্যই ক্ষতিকর নয়, বরং তা আমাদের কর্মী ও মিত্র রাষ্ট্রগুলোর নিরাপত্তার জন্যও বড় হুমকি।

বিশ্বের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে সতর্ক করে দিয়ে স্কট বেসেন্ট আরও বলেন, কোনো পক্ষ যদি এই নেটওয়ার্কের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখে, তবে তাদের কঠোর পরিণতির সম্মুখীন হতে হবে। মূলত ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও জোরালো করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: আল জাজিরা

Scroll to Top