ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের সতর্কতা

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের সতর্কতা

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় শনিবার (৭ মার্চ) একটি বিশেষ সতর্কবার্তা জারি করেছে। গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে মন্ত্রণালয়। খবর আল-জাজিরার।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের সতর্কতা

ইরান সরকারের দাবি, অল্প কিছু মানুষ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করছে। তারা বোমা হামলার স্থানগুলোর ছবি ও ভিডিও তুলে ‘সন্ত্রাসী স্যাটেলাইট নেটওয়ার্ক’ ও বিদেশি গণমাধ্যমে পাঠাচ্ছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এদেরকে ইসরায়েলের ‘পঞ্চম বাহিনী’ (শত্রুর হয়ে দেশের ভেতর থেকে কাজ করা দল) এবং ইরানের ভেতর ইসরায়েলের ‘চোখ’ হিসেবে বর্ণনা করেছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানায়, এই ‘ইসরায়েলের সৈন্যদের’ ওপর নজর রাখা হচ্ছে এবং গত জুনে ইসরায়েলের সাথে ১২ দিনের যুদ্ধের পর সংশোধিত আইন অনুযায়ী তাদের ‘কঠোর’ শাস্তি দেওয়া হবে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এছাড়া, নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা যেকোনো সন্দেহজনক ঘটনা কর্তৃপক্ষকে ফোন করে বা স্থানীয় অ্যাপের মাধ্যমে মেসেজ পাঠিয়ে রিপোর্ট করেন। গত এক সপ্তাহ ধরে ইরানে বৈশ্বিক যোগাযোগে ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ রয়েছে।

Scroll to Top