
ওয়াশিংটন, ৫ মার্চ – মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের হামলা প্রতিহত করতে গিয়ে যুক্তরাষ্ট্রকে বিপুল পরিমাণ প্রতিরক্ষা মিসাইল ব্যবহার করতে হয়েছে।
ইরানের অব্যাহত হামলার কারণে যুক্তরাষ্ট্রের এসব মিসাইলের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে। ফলে আগামী কয়েকদিন পর থেকেই তাদের অত্যন্ত হিসাব নিকাশ করে প্রতিরক্ষা মিসাইল ব্যবহার করতে হতে পারে।
প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট গতকাল বুধবার সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাতে এই তথ্য প্রকাশ করেছে। অথচ মাত্র একদিন আগেই যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল ডেন কেইন দাবি করেছিলেন যে তাদের কাছে পর্যাপ্ত আক্রমণাত্মক ও রক্ষণাত্মক মিসাইল রয়েছে। কিন্তু ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এখন উঠে এসেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র যা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে নতুন শঙ্কার জন্ম দিয়েছে।
এনএন/ ৫ মার্চ ২০২৬





