ইরানকে আত্মসমর্পণের সাদা পতাকা ওড়ানোর পরামর্শ দিলেন ডোনাল্ড ট্রাম্প – DesheBideshe

ইরানকে আত্মসমর্পণের সাদা পতাকা ওড়ানোর পরামর্শ দিলেন ডোনাল্ড ট্রাম্প – DesheBideshe


ইরানকে আত্মসমর্পণের সাদা পতাকা ওড়ানোর পরামর্শ দিলেন ডোনাল্ড ট্রাম্প – DesheBideshe

ওয়াশিংটন, ৬ মে – ইরানের বর্তমান সামরিক সক্ষমতাকে তুচ্ছজ্ঞান করে দেশটিকে আত্মসমর্পণের পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন যে ইরানের উচিত এখন আত্মসমর্পণের সাদা পতাকা ওড়ানো। কিন্তু আত্মসম্মানের কারণে দেশটি তা করতে পারছে না বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্টের দাবি অনুযায়ী ইরানের সামরিক শক্তি এখন এতটাই হ্রাস পেয়েছে যে তারা কেবল সাধারণ মানের অস্ত্র ব্যবহারের অবস্থায় রয়েছে। ট্রাম্প আরও দাবি করেন তেহরান প্রকাশ্যে যুদ্ধের হুমকি দিলেও গোপনে তারা একটি চুক্তিতে পৌঁছাতে বিশেষভাবে আগ্রহী। তারা এখন লোক দেখানো খেলা খেলছে বলে অভিযোগ করেন তিনি।

ট্রাম্পের মতে নিজের সামরিক শক্তি যখন পুরোপুরি নিঃশেষ হয়ে যায় তখন যে কেউই একটি চুক্তিতে আসার চেষ্টা করবে। এ সময় ইরানি বন্দরগুলোতে আরোপিত মার্কিন অবরোধের ব্যাপক প্রশংসা করেন ট্রাম্প। এই অবরোধকে ইস্পাতের দেয়ালের সঙ্গে তুলনা করে তিনি বলেন এটি একটি ইস্পাতের খণ্ডের মতো মজবুত এবং কেউ এই অবরোধ ভাঙার সাহস দেখাবে না।

ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি কিছু না বললেও সতর্কবার্তা প্রদান করেন। তিনি জানান সময় হলেই সবাই বিস্তারিত জানতে পারবেন কারণ তারা ভালো করেই জানে তাদের কী করা উচিত নয়। ইরানের বর্তমান সংকটময় পরিস্থিতির দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন যে এটি যদি সাধারণ কোনো লড়াই হতো তবে তারা অনেক আগেই তা থামিয়ে দিত।

এস এম/ ৬ মে ২০২৬



Scroll to Top