ইরানকে অর্থনৈতিকভাবে একঘরে করতে নজিরবিহীন পদক্ষেপের ঘোষণা যুক্তরাষ্ট্রের – DesheBideshe



ওয়াশিংটন, ১৪ আগস্ট – ইরানকে অর্থনৈতিকভাবে সম্পূর্ণ একঘরে করতে নজিরবিহীন পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন যে আগামী সপ্তাহে এমন কিছু ব্যবস্থার ঘোষণা আসতে পারে যা ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। তিনি এই কৌশলগত পরিবর্তনকে অর্থনৈতিক ফিউরি বা ইকোনমিক ফিউরি হিসেবে বর্ণনা করেছেন।

অর্থমন্ত্রী বেসেন্ট বলেন যে বর্তমান প্রশাসন সামরিক অভিযানের পরিবর্তে এখন কঠোর অর্থনৈতিক চাপের পথে হাঁটছে। প্রেসিডেন্টের নির্দেশে এই পদক্ষেপের তীব্রতা বৃদ্ধি করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

যদিও পদক্ষেপগুলোর সুনির্দিষ্ট বিবরণ তিনি দেননি তবুও তিনি ইঙ্গিত দিয়েছেন যে এগুলো ইরানের ওপর চলমান নৌ অবরোধের সঙ্গে সমন্বয় করে বাস্তবায়ন করা হবে। এর ফলে দেশটির সাথে সংশ্লিষ্ট সকল বাণিজ্যিক ও আর্থিক কর্মকাণ্ড আরও সংকুচিত হবে।

আগামী সপ্তাহের ঘোষণায় এমন কিছু ব্যবস্থা থাকতে পারে যার ব্যপ্তি অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যাবে।

বিশ্লেষকদের মতে এটি ইরানকে বৈশ্বিক অর্থনীতি থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করার একটি চূড়ান্ত প্রচেষ্টা।

এনএন/ ১৪ আগস্ট ২০২৬



Scroll to Top