ইয়েমেনে হামলা চালানোর মধ্য দিয়ে বাইডেন কি সংবিধান লঙ্ঘন করলেন

ইয়েমেনে হামলা চালানোর মধ্য দিয়ে বাইডেন কি সংবিধান লঙ্ঘন করলেন

১৯৭৩ সালের নভেম্বরে মার্কিন কংগ্রেসে ‘দ্য ওয়ার পাওয়ারস রেজল্যুশন’ পাস হয়। এটিই ‘যুদ্ধের ক্ষমতা আইন’ নামে পরিচিত।

এ আইন অনুসারে সামরিক পদক্ষেপের ৪৮ ঘণ্টার মধ্যে প্রেসিডেন্ট তা কংগ্রেসকে জানাবেন এবং কংগ্রেস যদি আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা না করে বা সামরিক পদক্ষেপের অনুমোদন না দেয়, তাহলে ওই সামরিক পদক্ষেপ শুরুর ৬০ দিনের মধ্যে তার সমাপ্তি টানতে হবে।

বাইডেন এক প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন, তিনি যদি ২০২৪ সালে নির্বাচিত হন, তবে তিনি বড় কোনো যুদ্ধ শুরুর জন্য কংগ্রেসের অনুমোদন চাইবেন। তবে তিনি বিশ্বাস করেন, ‘কংগ্রেসের অনুমোদন ছাড়াই বিদেশে সীমিত মার্কিন সামরিক অভিযান পরিচালনা করার ক্ষমতা তিনি রাখেন, যখন তা যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।’ ২০২৩ সালের সেপ্টেম্বরে বাইডেনের এ প্রতিক্রিয়ার ওপর নিউইয়র্ক টাইমস প্রেসিডেন্ট প্রার্থীদের ওপর একটি সমীক্ষা চালিয়েছিল।

বাইডেনের এই অবস্থান ছিল ২০০৭ সালের সম্পূর্ণ বিপরীতে। ওই সময় মার্কিন দৈনিক বোস্টন গ্লোবের এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘সংবিধানে পরিষ্কার বলা আছে: কোনো হামলা বা আসন্ন হামলার হুমকির প্রতিক্রিয়া ছাড়া শুধু কংগ্রেস যুদ্ধ ও বলপ্রয়োগের অনুমোদন দিতে পারে।’

মার্কিন প্রেসিডেন্টরা কি সব সময় হামলার জন্য কংগ্রেসের অনুমোদন চেয়েছেন
না। এমনটা অনেকবারই ঘটেছে, মার্কিন প্রেসিডেন্টরা কংগ্রেসের অনুমোদন না নিয়েই সামরিক হামলা চালিয়েছেন।

Scroll to Top