ইতিহাসের সবচেয়ে আনন্দঘন পরিবেশে ভোট হচ্ছে: এহসান মাহবুব জোবায়ের | চ্যানেল আই অনলাইন

ইতিহাসের সবচেয়ে আনন্দঘন পরিবেশে ভোট হচ্ছে: এহসান মাহবুব জোবায়ের | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসান মাহবুব জোবায়ের বলেছেন, বিচ্ছিন্ন কিছু অনিয়মের অভিযোগ থাকলেও দেশের বিভিন্ন স্থানে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। তার দাবি, এটি ইতিহাসের সবচেয়ে আনন্দঘন ভোটের পরিবেশ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তিনি নোয়াখালীর হাতিয়া, কুমিল্লা ও ভোলার কয়েকটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ পাওয়ার কথা উল্লেখ করেন।

এক প্রশ্নের জবাবে এহসান মাহবুব জোবায়ের বলেন, মিডিয়া ট্রায়ালের মাধ্যমে জামায়াতের বিজয় ঠেকানো যাবে না।’তিনি গণমাধ্যমের সমালোচনা করে বলেন, দলটি সংবাদমাধ্যমের কাছে নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করে এবং কোনো রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে গণমাধ্যমকে দেখতে চায় না।

তিনি আরও অভিযোগ করেন, ‘চব্বিশের ফ্যাসিবাদের’ পক্ষে কাজ করা কিছু গণমাধ্যম আবারও সাধারণ মানুষের স্বার্থের বিপক্ষে অবস্থান নিয়েছে, যা তাদের জন্য হতাশাজনক।

Scroll to Top