ইডেনের পর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম, বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি!

ইডেনের পর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম, বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি!

Last Updated:

News18ইডেনের পর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম, বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি!
News18

এবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে পৌঁছল বোম্ব স্কোয়াডের টিম। শুক্রবার ইমেল করে দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনকে’অপারেশন সিঁদুর’-এর বদলা হিসেবে অরুণ জেটলি স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

এই ইমেলের খবর সামনে আসতেই তড়িঘড়ি অরুণ জেটলি স্টেডিয়ামে স্নিফার ডগ ও বোম্ব স্কোয়াড নিয়ে হাজির হয় পুলিশ।

এর আগেও কলকাতা-চেন্নাই ম্যাচের দিনেও একই ঘটনা ঘটে কলকাতার ইডেন গার্ডেন্সে। ইডেনেও ইমেল মারফত হুমকি দেওয়া হয়েছিল।

পাশাপাশি আইপিএল স্থগিতের সিদ্ধান্তের পর কলকাতা বনাম সানরাইজার্স ম্যাচের বিক্রি হয়ে যাওয়া টিকিটের মূল্য ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল দর্শকদের।

বিসিসিআই শুক্রবার জানায় এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত রাখা হচ্ছে৷ পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে৷ বৃহস্পতিবার পাকিস্তান ভারতের একাধিক রাজ্যে ড্রোন হামলা চালানোর পর পরই ধর্মশালায় দিল্লি এবং পঞ্জাবের ম্যাচ মাঝপথে থামিয়ে দেওয়া হয়৷ শুক্রবার ট্রেনে করে দু দলের খেলোয়াড়দের দিল্লি নিয়ে আসা হয়৷

বাংলা খবর/ খবর/খেলা/

ইডেনের পর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম, বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি!

Scroll to Top