ইউটিউবে নতুন মিনি প্লেয়ারসহ বিভিন্ন সুবিধা চালু

ইউটিউবে নতুন মিনি প্লেয়ারসহ বিভিন্ন সুবিধা চালু

নতুন মিনি প্লেয়ারের পাশাপাশি বন্ধুদের সঙ্গে যৌথভাবে ভিডিও প্লেলিস্ট বা পছন্দের ভিডিওর তালিকা তৈরির সুযোগও চালু করেছে ইউটিউব। কলাবরেটিভ প্লেলিস্ট নামের এ সুবিধা কাজে লাগিয়ে লিংকের মাধ্যমে বন্ধুদের সঙ্গে যৌথভাবে প্লেলিস্ট তৈরি করা যাবে। ব্যবহারকারীদের নামের পাশে ব্যাজ যুক্তের সুবিধাও চালু করেছে ইউটিউব। এ সুবিধা চালুর ফলে বিভিন্ন শিল্পীদের গাওয়া গানের শীর্ষ শ্রোতাদের নামের পাশে বিশেষ ব্যাজ দেখা যাবে ইউটিউবে। পর্যায়ক্রমে সব ব্যবহারকারী এসব সুবিধা ব্যবহার করতে পারবেন।

সূত্র: দ্য ভার্জ, নাইনটুফাইভ গুগল ডটকম

Scroll to Top