ইংল্যান্ড সিরিজের প্রথম দুই টেস্টে ভারত দলে নেই শামি

ইংল্যান্ড সিরিজের প্রথম দুই টেস্টে ভারত দলে নেই শামি

ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজে প্রথম দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারত। চোটের কারণে দলে নেই মোহাম্মদ শামি। দলে ফিরেছেন স্পিনার কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল। সঙ্গে স্পিনার হিসেবে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা তো আছেনই।

উত্তর প্রদেশের ক্রিকেটার ধ্রুব জুড়েল প্রথমবারের ভারতীয় দলে ডাক পেয়েছেন। শামির অবর্তমানে পেস আক্রমণ সামলানোর দায়িত্ব সহ-অধিনায়ক যশপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার ও আবেশ খানের ওপর। সম্প্রতি চোটে পড়া পেসার প্রসিধ কৃষ্ণা ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দলে নেই। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরেই টেস্টে অভিষেক হয়েছিল তাঁর।

Scroll to Top