ইংল্যান্ড ম্যাচের আগে পানামা দলে দুই সতীর্থের হাতাহাতি | চ্যানেল আই অনলাইন

ইংল্যান্ড ম্যাচের আগে পানামা দলে দুই সতীর্থের হাতাহাতি | চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছে পানামার। দুই ম্যাচ হারের পাশাপাশি এখনো প্রতিপক্ষের জালে গোলও করতে পারেনি দলটি। শনিবার ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে অন্তত একটি ভালো ফল কিংবা একটি গোলের আশা নিয়েই মাঠে নামবে তারা।

তবে ম্যাচের আগে অনুশীলনে সেসিলিও ওয়াটারম্যান ও হোসে লুইস রদ্রিগেজের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। একপর্যায়ে ওয়াটারম্যান দ্রিগেজেকে ধাক্কা দিলে, পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে চলে যায়। সতীর্থরা অবশ্যই দ্রুতই হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে অনুশীলন স্বাভাবিকভাবে চলতে থাকে।

ঘটনাটিকে নেতিবাচকভাবে দেখছেন না পানামার প্রধান কোচ থমাস ক্রিস্টিয়ানসেন। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, এমন ঘটনা প্রতিযোগিতামূলক পরিবেশেরই অংশ। তার মতে, খেলোয়াড়দের এই আগ্রাসী মানসিকতা প্রমাণ করে তারা প্রথম একাদশে জায়গা পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এবং জয়ের তীব্র ইচ্ছা ধরে রেখেছে।

শনিবার বাংলাদেশ সময় রাত ৩টায় ইংলিশদের মুখোমুখি হবে পানামা।

Scroll to Top