আ.লীগ নেতার কারখানা থেকে কুকি-চিনের পোশাক সরবরাহ, আটক ৪

আ.লীগ নেতার কারখানা থেকে কুকি-চিনের পোশাক সরবরাহ, আটক ৪

জুমবাংলা ডেস্ক : পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)র ইউনিফর্ম তৈরির জন্য কাপড় সরবরাহের অভিযোগে আওয়ামী লীগ নেতা, সাবেক সংসদ সদস্য ও সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালামের মালিকানাধীন একটি কারখানায় অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ সময় ব্যবস্থাপনা পরিচালকসহ চারজনকে আটক করা হয়েছে।

আ.লীগ নেতার কারখানা থেকে কুকি-চিনের পোশাক সরবরাহ, আটক ৪আ.লীগ নেতার কারখানা থেকে কুকি-চিনের পোশাক সরবরাহ, আটক ৪সোমবার (২ জুন) বিকালে চান্দগাঁও শিল্প এলাকার চট্টগ্রামে ওয়েল কম্পোজিট নিট লিমিটেড নামের ওই কারখানায় অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন- ব্যবস্থাপনা পরিচালক তরিকুল ইসলাম, মার্কেটিং সিনিয়র ম্যানেজার তৌহিদুল ইসলাম, সহকারী ম্যানেজার (মাস্টিং) জামালুল ইসলাম এবং সিনিয়র প্রোডাকশন ম্যানেজার আতিকুর রহমান।

পরে তাদের বায়েজীদ থানার মামলায় গ্রেফতার দেখানো হয়।

আবদুচ ছালাম চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং ওয়েল গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি আওয়ামী লীগ সরকারের সময় একাধিকবার নয় বছর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ছিলেন। সবশেষ তিনি ২০২৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চট্টগ্রাম-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দীন বলেন, ‘তিন দফা অভিযানে উদ্ধার হওয়া কেএনএফের ইউনিফর্মে ব্যবহৃত কাপড় ওয়েল কম্পোজিট নিট লিমিটেড থেকেই সরবরাহ করা হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। গ্রেফতার ব্যক্তিরাও বিষয়টি স্বীকার করেছেন।’

তিনি আরও জানান, সোমবার অভিযানে উদ্ধার হওয়া কাপড়গুলো কমলা রঙের এবং সেগুলো কেএনএফের ইউনিফর্মের সঙ্গে পুরোপুরি মেলে না। তবে সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

করের চাপ, কালো টাকা সাদা- অন্তর্বর্তী সরকারের বাজেটের যত চ্যালেঞ্জ

এর আগে, গত ১৭ মে নয়াহাটের রিংভো অ্যাপারেলস থেকে ২০ হাজার ৩০০ পিস এবং পরদিন একটি গোডাউন থেকে ১১ হাজার ৭৮৫ পিস কেএনএফের ইউনিফর্ম জব্দ করা হয়। সর্বশেষ ২৮ মে পাহাড়তলীর নূর ফ্যাশন কারখানা থেকে আরও ১৫ হাজার পিস ইউনিফর্ম উদ্ধার করা হয়।

এ পর্যন্ত কেএনএফের ৪৭ হাজারের বেশি ইউনিফর্ম জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

Scroll to Top