Last Updated:
Fake Notes Recover: মঙ্গলবার কোচবিহারের তুফানগঞ্জ শহর লাগোয়া অন্দরান ফুলবাড়ী-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের চামটা মোড় এলাকা থেকে জাল নোট-সহ এক যুবককে গ্রেফতার করেছে তুফানগঞ্জ থানার পুলিশ।

তুফানগঞ্জ, কোচবিহার, শুভঙ্কর সাহা: দোরগোড়ায় কড়া নাড়ছে দুর্গাপুজো। হাতে আর এক মাসও বাকি নেই। পুজোর শপিং এখন তুঙ্গে। দোকান বাজারে গা গলানোর উপায় নেই। তবে কেনাকাটা করতে গিয়ে জাল নোট থেকে সাবধান! পুজোর মুখে উদ্ধার বিপুল পরিমাণ জাল নোট। মঙ্গলবার কোচবিহারের তুফানগঞ্জ শহর লাগোয়া অন্দরান ফুলবাড়ী-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের চামটা মোড় এলাকা থেকে জাল নোট-সহ এক যুবককে গ্রেফতার করেছে তুফানগঞ্জ থানার পুলিশ। যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে ৯৬ হাজার টাকার জাল নোট।



