‘আসছে বছর আবার হবে’! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, বৃষ্টির মধ্যেই সিঁদুর খেলা, মিষ্টিমুখ! ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর

‘আসছে বছর আবার হবে’! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, বৃষ্টির মধ্যেই সিঁদুর খেলা, মিষ্টিমুখ! ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর

Last Updated:

Durga Immersion: টানা বৃষ্টিকে উপেক্ষা করেই দিঘার সমুদ্র সৈকতে সম্পন্ন হল দেবী দুর্গার প্রতিমা নিরঞ্জন পর্ব। ঢাকের তালে, উলুধ্বনি, আবির-সিঁদুর আর আনন্দমুখর পরিবেশে মেতে উঠল সমুদ্র শহর। ঢেউয়ের গর্জনের সঙ্গে মিলেমিশে একাকার বিদায়ের সুর।

+

‘আসছে বছর আবার হবে’! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, বৃষ্টির মধ্যেই সিঁদুর খেলা, মিষ্টিমুখ! ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর

দিঘার সমুদ্রের প্রতিমা বিসর্জন

দিঘা, পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: টানা বৃষ্টিকে উপেক্ষা করে দিঘার সমুদ্রসৈকতে সম্পন্ন হল দেবী দুর্গার প্রতিমা নিরঞ্জন। দশমীর রাত থেকেই বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে দিঘায় বৃষ্টি শুরু হয়েছে। ভিজে আকাশ, ভিজে সমুদ্র, তবু হাজারো এলাকাবাসী ও পর্যটক কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মেতে উঠল দেবীকে বিদায়ের মুহূর্তে। বৃষ্টির মধ্যে চলল সিঁদুর খেলা, মিষ্টিমুখ। শোভাযাত্রায় অংশ নিলেন পুজো উদ্যোক্তারা। পাশাপাশি পর্যটকরাও উৎসবের আনন্দ উপভোগ করলেন।

প্রথা মেনে একাধিক নিয়মের মধ্য দিয়ে প্রতিমা এসে পৌঁছন দিঘার সমুদ্রসৈকতে। ঢাকের তালে, উলুধ্বনি, আবির-সিঁদুর আর আনন্দমুখর পরিবেশে পুরো সৈকত মুখরিত হয়ে ওঠে। বৃষ্টির ফোঁটা ভিজে আকাশ-পাতালকে মিশিয়ে দিয়েছে, তবু উৎসবের আনন্দে ভাটা পড়েনি কারও মুখে।

বিসর্জনকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে রাখা হয়েছিল নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। সমুদ্রের উত্তাল ঢেউয়ের কারণে পুলিশ, সিভিক ভলান্টিয়ার, লাইফগার্ড ও বিপর্যয় মোকাবিলা বাহিনী টহল দেয় সৈকত জুড়ে। পর্যটক ও দর্শনার্থীদের নিরাপত্তার জন্য একাধিক ব্যারিকেড এবং বিশেষ রুট নির্ধারণ করা হয়। এ কারণে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সন্ধ্যা গড়াতেই প্রতিমা বির্সজন করা হয় সমুদ্রে। ঢেউয়ের গর্জনের সঙ্গে মিলেমিশে যায় বিদায়ের সুর। সিঁদুর খেলা, মিষ্টিমুখ, শোভাযাত্রা – সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। দেবী বিদায়ের সঙ্গে সঙ্গে আশায় উচ্চারিত হয়, ‘আসছে বছর আবার হবে’। দিঘা, শংকরপুর উন্নয়ন পর্ষদ সূত্রে খবর, এবছরের বিসর্জন উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। বৃষ্টি মাথায় নিয়ে দিঘার সমুদ্রতটে প্রতিমা নিরঞ্জনের দৃশ্য এবারের দুর্গোৎসবকে স্মরণীয় করে তুলেছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

‘আসছে বছর আবার হবে’! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, বৃষ্টির মধ্যেই সিঁদুর খেলা, মিষ্টিমুখ! ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর

Scroll to Top