আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ঋণখেলাপি দিপু-পাপিয়া দম্পতি গ্রেপ্তার

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ঋণখেলাপি দিপু-পাপিয়া দম্পতি গ্রেপ্তার

সাসকো টেক্স (বিডি) লিমিটেডের কাছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উত্তরা মডেল টাউন শাখার খেলাপি ঋণ প্রায় ১৬৪ কোটি টাকা (অবলোপনকৃত)।

দিপু-পাপিয়া দম্পতির বিরুদ্ধে ব্যাংক কর্তৃপক্ষের করা ১০টির মধ্যে ৮টি ফৌজদারি মামলায় আদালত তাঁদের ১ বছর করে ৮ বছরের কারাদণ্ড এবং বাকি ২ মামলায় ৩ মাস করে ৬ মাসের কারাদণ্ড দেন। সব মিলিয়ে তাঁদের সাজার মেয়াদ ৮ বছর ৬ মাস।

পাশাপাশি চেকসংক্রান্ত মামলায় তাঁদের চেকের মূল্যের সমপরিমাণ ৮০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

দীর্ঘদিন পলাতক থাকার পর শনিবার দিপু-পাপিয়া দম্পতিকে গ্রেপ্তার করে বনানী থানা-পুলিশ।

Scroll to Top