আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে ভাঙচুর

আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে ভাঙচুর

রেজাউল হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১০০ থেকে ১৫০ ব্যক্তি মাঠের সীমানাপ্রাচীর টপকে ভেতরে ঢোকে। পরে তারা অস্থায়ী বিশেষ আদালতের দরজা ভেঙে ফেলে। তারা ভেতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে। হামলাকারীরা মাঠে থাকা একটি ফোমের ও প্লাস্টিকের চেয়ারে আগুন ধরিয়ে দেয়।

হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যান বলে জানান ওসি রেজাউল হোসেন। তিনি বলেন, এর আগেই হামলাকারীরা পালিয়ে যায়।

Scroll to Top