আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্টের মৃত্যুতে ছারছীনার পীর ছাহেবের শোক | চ্যানেল আই অনলাইন

আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্টের মৃত্যুতে ছারছীনার পীর ছাহেবের শোক | চ্যানেল আই অনলাইন

আলজেরিয়ার গণপ্রজাতন্ত্রের সাবেক রাষ্ট্রপতি মুজাহিদ লিয়ামিন জেরুয়ালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ছারছীনার পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ)।

পবিত্র ওমরাহ সফরে থাকাকালীন গত ২৮ মার্চ জেরুয়ালের মৃত্যুর খবর পেয়ে তিনি তার রূহের মাগফিরাত কামনা করেন। পরে ২ এপ্রিল ওমরাহ পালন শেষে দেশে ফিরে ঢাকায় অবস্থিত আলজেরিয়ার দূতাবাসে গিয়ে রাষ্ট্রদূত ড. আবদেলউহাব আস সাইদানির সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় তিনি শোক প্রকাশ করেন, শোকবইতে স্বাক্ষর করেন এবং প্রয়াত প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ শুহাদা ওসমান, বিভিন্ন কূটনৈতিক ব্যক্তিত্ব এবং ঢাকায় অবস্থিত আলজেরিয়া দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শোকবার্তায় পীর ছাহেব বলেন, লিয়ামিন জেরুয়াল ১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত আলজেরিয়ার ষষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এক সংকটময় সময়ে দেশকে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্ব, দূরদর্শিতা এবং শান্তি ও স্থিতিশীলতার প্রতি অঙ্গীকার সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, এই কঠিন সময়ে আমার চিন্তা ও সমবেদনা আলজেরিয়ার জনগণের সঙ্গে রয়েছে।

Scroll to Top