মিশর-আর্জেন্টিনা ম্যাচের রেফারি বিতর্ক বাড়ছেই। ম্যাচ শেষে বিশ্বচ্যাম্পিয়নদের পক্ষে রেফারির পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে মিশর। এবার তারা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ার এবং তার সহ-রেফারি দলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করল।
ম্যাচ চলাকালীন তাদের বিপক্ষে যাওয়া একাধিক সিদ্ধান্তে মিশর অসন্তুষ্ট ছিল। তাদের কোচ হোসাম হাসান বলেছেন, কোয়ার্টার ফাইনালে জায়গা পাওয়ার লড়াইয়ে তাদের সাথে ‘প্রতারণা’ করা হয়েছে। স্প্যানিশ গণমাধ্যমে প্রতিবেদ, মিশর ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি হানি আবু রিদা ফরাসি রেফারি লেটেক্সিয়ার এবং রেফারি দলের বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ দায়ের করেছেন। তারা মিশরের বিপক্ষে যাওয়া সিদ্ধান্তগুলোর তদন্ত চান, পাশাপাশি লেটেক্সিয়ার ও তার সঙ্গীদের বিশ্বকাপের বাকি অংশ থেকে অপসারণের দাবি জানিয়েছেন।
মঙ্গলবার রাতে আটলান্টায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও মিশর ২-৩ গোলে হারে। ম্যাচের ১৫ মিনিটে ইয়াসির ইব্রাহিমের গোলে লিড পেয়েছিল মিশর, ৬৭ মিনিটে জিকোর গোলে ব্যবধান দিগুণ করে তারা। বিতর্ক তুলেছে ৫৮ মিনিটে যখন নিজেদের প্রান্ত থেকে বল টেনে আর্জেন্টিনার জালে জড়ায় মিশর সেটা নিয়ে, ফাউল ধরায় জিকোর নান্দনিক গোলটি বাতিল হয়ে সেসময়। ভিএআরের পরামর্শে গোলটি বাতিল করেন রেফারি।
এরপরই ম্যাচে ফেরে আর্জেন্টিনা, শেষে তিন গোলে জয়ে নিয়ে মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়নরা। ৭৯ মিনিটে ক্রিস্টিয়ান রোমেরো, ৮৪ মিনিটে লিওনেল মেসি এবং ৯০ মিনিটের পর যোগ করা সময়ে তৃতীয় মিনিটে এনজো ফের্নান্দেজ গোল করেন।


