আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ লেখা থাকার যে কারণ

আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ লেখা থাকার যে কারণ

কানসাসে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ আসরের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ লেখা থাকার যে কারণ

টুর্নামেন্টের জন্য আর্জেন্টিনার তৈরি করা নতুন কিটের সামনে একটি সোনালী প্যাচ রয়েছে, যা তাদের বর্তমান চ্যাম্পিয়ন হওয়ার গৌরবকে ফুটিয়ে তোলে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের লোগোর ওপর জ্বলজ্বল করছে তিনটি সোনালী তারকা, যা দলটির জেতা তিনটি বিশ্বকাপকে (১৯৭৮, ১৯৮৬ এবং ২০২২) নির্দেশ করে।

তবে এবার জার্সির পেছনে, ঘাড়ের ঠিক নিচে লেখা রয়েছে ‘১৮৯৩’ সংখ্যাটি। মূলত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) প্রতিষ্ঠার বছরকে স্মরণীয় করে রাখতেই জার্সিতে ‘১৮৯৩’ সংখ্যাটি যুক্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ

মেসির সামনে তিনটি রেকর্ডের হাতছানি

এই ফুটবল অ্যাসোসিয়েশনটি প্রতিষ্ঠা করেছিলেন আলেকজান্ডার ওয়াটসন হাটন, যাঁকে আর্জেন্টিনার ফুটবলের জনক বলা হয়। ইউরোপের বাইরে এটিই ছিল বিশ্বের প্রথম কোনো ফুটবল অ্যাসোসিয়েশন।

Scroll to Top