আরও বাড়ল রিজার্ভ

আরও বাড়ল রিজার্ভ

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে ৩৬ হাজার ৪৬৫ দশমিক ৬৮ মিলিয়ন বা ৩৬ দশমিক ৪৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বুধবার (২২ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি।

আরও বাড়ল রিজার্ভ

মোহাম্মদ ইব্রাহিম মুনসি জানান, বুধবার পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩৬ হাজার ৪৬৫ দশমিক ৬৮ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, যার পরিমাণ ৩১ হাজার ৭৭০ দশমিক ০৮ মিলিয়ন বা ৩১ দশমিক ৭৭ বিলিয়ন ডলার।

এদিকে, চলতি জুলাইয়ের প্রথম ২০ দিনে দেশে ১৮০ কোটি ২৬ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

এরমধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে রেমিট্যান্স এসেছে ২৮ কোটি ৭৮ লাখ ডলার। পাশাপাশি বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২৪ কোটি ৫২ লাখ, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১২৬ কোটি ৬৪ লাখ এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে দেশে আরও ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

Scroll to Top