আয় কমলেও সাত বছরে মজিবর রহমান সরোয়ারের অস্থাবর সম্পদ বেড়েছে ১৬৯ শতাংশ

আয় কমলেও সাত বছরে মজিবর রহমান সরোয়ারের অস্থাবর সম্পদ বেড়েছে ১৬৯ শতাংশ

ব্যাংক জমা ও নগদ অর্থে বড় উল্লম্ফন

আয় ও কৃষিজমির এই নিম্নমুখী প্রবণতার বিপরীতে অস্থাবর সম্পদে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন চিত্র। ২০১৮ সালে মজিবর রহমান সরোয়ারের ব্যাংক হিসাবে জমা ছিল মাত্র ১০ লাখ টাকা। সর্বশেষ হলফনামা অনুযায়ী, এখন পাঁচটি তফসিলি ব্যাংকে তাঁর জমা অর্থের পরিমাণ ২ কোটি ২৪ লাখ ৯ হাজার ৯৮০ টাকা। এ ছাড়া নগদ অর্থ হিসেবে আছে ৩ কোটি ৬০ লাখ ৯৭৪ টাকা।

এ সময়ের মধ্যে কোম্পানির শেয়ারে ৮৫ লাখ টাকা এবং সঞ্চয়পত্রে ৯৫ লাখ টাকা বিনিয়োগ দেখানো হয়েছে। সব মিলিয়ে নগদ ও বিনিয়োগযোগ্য অস্থাবর সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮ কোটি ৪৬ লাখ টাকা।

Scroll to Top