আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার | চ্যানেল আই অনলাইন

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার | চ্যানেল আই অনলাইন

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে জয় দিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করেছে শ্রীলঙ্কা। গ্রুপপর্বের প্রথম ম্যাচে দাসুন শানাকার দল পল র্স্টালিংয়ের দলকে হারিয়েছে ২০ রানে। চাপে পড়ে ঝড়ো ৪৪ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন কামিন্দু মেন্ডিস।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। আগে ব্যাট করতে নামা স্বাগতিকেরা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান তোলে। জবাব দিতে নেমে ১৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৩ রান তোলে আইরিশরা, শ্রীলঙ্কা জয় তোলে ২০ রানে।

ওপেনিংয়ে নেমে পাথুম নিশাঙ্কা ও কামিল মিসারা ২৮ রান তোলেন। পরে মেন্ডিস ও নিশাঙ্কা ৩৪ রানের আরও একটি জুটি গড়েন। সর্বোচ্চ অপরাজিত ৫৬ রানের ইনিংসটি এসেছে ওই কুশল মেন্ডিস থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেছেন কামিন্দু মেন্ডিস।

আইরিশদের দুই স্পিনার ব্যারি ম্যাকার্থি ও জর্জ ডকরেল ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন মার্ক অ্যাডায়ার ও গ্যারেথ ডিলেনি।

জবাব দিতে নেমে আইরিশদের দুই ওপেনার পল র্স্টালিং ও রস অ্যাডায়ার, তাদের থেকে আসে ২৪ রান। দ্বিতীয় উইকেট জুটিতে ৩২ রানের আরেকটি জুটি আসে অ্যাডায়ার ও হ্যারি টেক্টরের থেকে। পরের উইকেট জুটিতে লোককান টাকার ও টেক্টর ৪৯ রানের জুটি গড়েন।

আইরিশদের পক্ষে সর্বোচ্চ হ্যারি টেক্টর ৪০ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন রস অ্যাডায়ার। এছাড়া তৃতীয় সর্বোচ্চ ২১ রান করেন লোরকান টাকার। কার্টিস ক্যাম্ফের ১৩ রান করলেও আইরিশদের আর কোনো ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি।

লঙ্কানদের দুই স্পিনার মাহেশ থিকাসানা ও ভানিদু হাসারাঙ্গা ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট নেন মাথেশা পাথিরানা এবং একটি করে উইকেট নেন দুশমন্ত চামিরা ও দুনিথ ভেল্লালেগে।

Scroll to Top