দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে উম্মে হাবিবা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত আটটার দিকে উপজেলার পালশা ইউনিয়নের শালগ্রাম গ্রামের একটি হাঁসের খামারের পাশে শিশুটির মরদেহ পাওয়া যায়।
উম্মে হাবিবা ওই গ্রামের হাবিজুল ইসলাম ও আনোয়ারা বেগম দম্পতির মেয়ে। সে শালগ্রামের পুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।