আমার রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, কোনো সংগঠনকে সুবিধা দিইনি, অসুবিধাও করিনি

আমার রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, কোনো সংগঠনকে সুবিধা দিইনি, অসুবিধাও করিনি

সংবাদ বিজ্ঞপ্তিতে অধ্যাপক নিয়াজ আহমেদ বলেছেন, ‘আমি কোনো ছাত্রসংগঠনকে সুবিধা দিইনি, অসুবিধাও করিনি। অসত্য বয়ানকারী ও চরিত্রহননকারীদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই।’

নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক। ২০২৪ সালের আগস্টের শেষ দিকে বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব ছেড়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নিয়েছিলেন তিনি।

বিদায়ী নিয়াজ আহমেদ খান বলেছেন, ‘আমি আজ আমার মূল পদ—তথা উন্নয়ন অধ্যয়ন বিভাগে অধ্যাপনায় ফিরে যাচ্ছি। আমি মনে করেছি, আমার দায়িত্ব এখন শেষ হয়েছে।’

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের দুই দিন আগে সংবাদ সম্মেলন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব ছাড়তে চান বলে জানিয়েছিলেন অধ্যাপক নিয়াজ আহমেদ। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিএনপি সরকার গঠনের এক সপ্তাহ পর পদত্যাগপত্র জমা দিয়েছিলেন তিনি।

Scroll to Top