‘আমাদের স্বাধীনতা আছে, কিন্তু কেউ স্বাধীনতার অপব্যবহার করবেন না’

‘আমাদের স্বাধীনতা আছে, কিন্তু কেউ স্বাধীনতার অপব্যবহার করবেন না’

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, `সংবিধানে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। আমরা সবাই এ দেশের নাগরিক, সবারই সমান অধিকার।

‘আমাদের স্বাধীনতা আছে, কিন্তু কেউ স্বাধীনতার অপব্যবহার করবেন না’

রোববার (২২ মার্চ) নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রেস ক্লাবের রজতজয়ন্তী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘কেউ ‘মাইনরিটি’ বা সংখ্যালঘু নই। নিজেদের সংখ্যালঘু ভেবে হীনমন্যতায় ভোগার কোনো কারণ নেই; এমন ধারণা থেকে তরুণ প্রজন্মকে বেরিয়ে আসতে হবে। আমাদের স্বাধীনতা আছে, কিন্তু কেউ স্বাধীনতার অপব্যবহার করবেন না।’

ক্লাব সভাপতি তবারক হোসেন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সুখময় সরকার, ইউএনও আফরোজা আফসানা প্রমুখ উপস্থিত ছিলেন।

Scroll to Top