আমরা বিরোধী দলের ভূমিকা পালন করব: জি এম কাদের

আমরা বিরোধী দলের ভূমিকা পালন করব: জি এম কাদের

জাতীয় পার্টির ভাঙন-সম্পর্কিত এক প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, ‘জাতীয় পার্টির ভাঙনের যে কথা বলা হচ্ছে, এটির কোনো সম্ভাবনা নেই বললে চলে।’ তিনি বলেন, ‘আমরা বিরোধী দলের ভূমিকা কার্যকরভাবে পালন করার চেষ্টা চালিয়ে যাব। আমরা আশাবাদী, আমরা মনে করি, দেশের জনগণের স্বার্থে আমরা সত্যিকার অর্থে যে বিরোধী দলের ভূমিকা হওয়া উচিত, সেটা সফলভাবে পালন করতে সক্ষম হব।’

এ সময় দলের কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, রংপুর জেলা জাপার সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

Scroll to Top