‘আওয়ামী লীগের অনেক ভালো লোক আছে না, যারা চাঁদাবাজ না, সন্ত্রাস না, তাগো কাছে আপনারা ভোটেরল্লাই যাইবেন। যে ভাই, আমগোরে ভোট দাও, তোমরা মামলাও খাইতা ন, হামলাও খাইতা ন, এক ভাই হিসাবে চাইলাম। ধানের শীষে ভোট মারো, তোমরা তো আর জমাতে যাইতা ন।’
গত শুক্রবার বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে বিএনপির এক নির্বাচনী পথসভায় এ কথা বলেন দলের সাবেক এক নেতা। তাঁর নাম বাহার উদ্দিন। তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি। তাঁর এ বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।


