আবু সাঈদকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যা করেন পুলিশ সদস্যরা

আবু সাঈদকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যা করেন পুলিশ সদস্যরা

গত ৯ এপ্রিল আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২। এতে দুজনকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, আবু সাঈদের হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এটি ছিল বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত একটি ব্যাপক ও পদ্ধতিগত আক্রমণের অংশ, যা মানবতাবিরোধী অপরাধের অন্তর্ভুক্ত।

রায়ে আরও বলা হয়, শান্তিপূর্ণ সমাবেশ ও গণবিক্ষোভ রাজনৈতিকভাবে যতই স্পর্শকাতর বা আবেগপ্রবণ হোক না কেন, যতক্ষণ না সেগুলো রাষ্ট্র বা বেসামরিক জনগণের বিরুদ্ধে সশস্ত্র অভিযানে পরিণত হয়, ততক্ষণ তা সাংবিধানিকভাবে সুরক্ষিত কার্যক্রম হিসেবেই বিবেচিত হবে।

Scroll to Top