আবারও বাড়লো জ্বালানি তেলের দাম: কাল থেকে কার্যকর | চ্যানেল আই অনলাইন

আবারও বাড়লো জ্বালানি তেলের দাম: কাল থেকে কার্যকর | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

দেশে স্বয়ংক্রিয় মূল্য সমন্বয় পদ্ধতির আওতায় ডিসেম্বর ২০২৫ মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম প্রতিলিটারে ২ টাকা করে বাড়িয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বিশ্ববাজারে মূল্যের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধিত প্রাইসিং ফর্মুলা অনুযায়ী এ দাম সমন্বয় করা হয়েছে। আগামীকাল সোমবার থেকে এ দাম কার্যকর হবে।

রোববার ৩০ নভেম্বর এক বার্তায় নতুন এ দাম ঘোষণা করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী— ডিজেলের দাম ১০২ টাকা থেকে বেড়ে ১০৪ টাকা, অকটেন ১২২ টাকা থেকে বেড়ে ১২৪ টাকা, পেট্রল ১১৮ টাকা থেকে বেড়ে ১২০ টাকা, কেরোসিন ১১৪ টাকা থেকে বেড়ে ১১৬ টাকা করা হয়েছে।

Scroll to Top