আবারও বন্ধ হরমুজ প্রণালী | চ্যানেল আই অনলাইন

আবারও বন্ধ হরমুজ প্রণালী | চ্যানেল আই অনলাইন

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচল আবারও বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে একাধিক ইরানি সংবাদমাধ্যম। ইসরায়েল লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকেই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়।

এদিকে বিবিসি জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল এখনো বন্ধ রয়েছে বলে জানিয়েছে শিপ ব্রোকার সংস্থা এসএসওয়াই। উপসাগরে থাকা জাহাজগুলো এ সংক্রান্ত একটি বার্তা পেয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

এই প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির অন্যতম প্রধান শর্ত। তবে আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, বুধবার সকালে ইরানের অনুমতি নিয়ে দুটি তেলের ট্যাংকার এই প্রণালি অতিক্রম করতে পারলেও, বর্তমানে ট্যাঙ্কার চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনাও জাহাজ চলাচল বন্ধ হওয়ার খবর প্রকাশ করেছে। এই দুইটি সংবাদমাধ্যমই লেবাননে ইসরায়েলের হামলাকে এই জাহাজ চলাচল বন্ধের কারণ হিসেবে উল্লেখ করেছে।

Scroll to Top