দুর্দান্ত এক গোলে বুলবিনা আলজেরিয়াকে এনে দেন ১-০ গোলের জয়। অতিরিক্ত সময়ের ১১৯তম মিনিটে বাঁ দিক দিয়ে ঢুকে পড়া বুলবিনা বক্সের ভেতর থেকে জোরাল শটে বল জালে পাঠান। বুলবিনা অবশ্য অনেকটা অপ্রত্যাশিতভাবেই জয়ের নায়ক।
২২ বছর বয়সী এই মিডফিল্ডারের এটি জাতীয় দলের হয়ে ষষ্ঠ ম্যাচ। আফ্রিকা কাপ অব নেশনসে দুই ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছেন। দুই ম্যাচ মিলিয়ে মাঠে ছিলেন মাত্র ১৯ মিনিট। দলকে কোয়ার্টার ফাইনালে তোলার আনন্দে কেঁদেছেন বুলবিনা।
ম্যাচ শেষে বুলবিনা বলেছেন, ‘দেশের হয়ে খেলার স্বপ্ন প্রত্যেক আলজেরিয়ানেরই থাকে এবং সেখানে ভালো করার আকাঙ্ক্ষাও থাকে। আমি সুযোগ পেয়েছি, গোল করেছি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা জিতেছি এবং পরের রাউন্ডে উঠতে পেরেছি।’

