আন্তর্জাতিক রুট বাড়াতে বিমানে যুক্ত হচ্ছে ১৪ এয়ারক্রাফট: বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক রুট বাড়াতে বিমানে যুক্ত হচ্ছে ১৪ এয়ারক্রাফট: বাণিজ্যমন্ত্রী

সরকার দেশের জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যক্রম বিস্তারের লক্ষ্যে একটি বড় উদ্যোগ নিতে যাচ্ছে। এ পরিকল্পনার অংশ হিসেবে বহরে নতুন করে ১৪টি উড়োজাহাজ যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আন্তর্জাতিক রুট বাড়াতে বিমানে যুক্ত হচ্ছে ১৪ এয়ারক্রাফট: বাণিজ্যমন্ত্রী

রোববার (৩ মে) রাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-কে আরও পরিচিত ও প্রতিযোগিতামূলক করে তুলতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। বহরে নতুন উড়োজাহাজ যুক্ত হলে রুটের সংখ্যা বাড়বে এবং যাত্রীসেবার মানও উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে তিনি হজযাত্রীদের উদ্দেশে বলেন, পবিত্র হজ পালন শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য দোয়া করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সকল হজযাত্রীর নিরাপদ ও সফল সফর কামনা করেন।

Scroll to Top