মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আজ (১২ আগস্ট) মঙ্গলবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
দ্বিপাক্ষিক বৈঠকের আগে পুত্রজায়াতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানান আনোয়ার ইব্রাহিম। এরপর প্রধান উপদেষ্টার সম্মানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
উল্লেখ্য, মালয়েশিয়ার প্রধান উপদেষ্টার তিন দিনের রাষ্ট্রীয় সফরের আজ দ্বিতীয় দিন।






