আনসারকে চ্যাম্পিয়ন করলেন ৮২ বছরের রানী

আনসারকে চ্যাম্পিয়ন করলেন ৮২ বছরের রানী

১০ পয়েন্ট নিয়ে গতবারের চ্যাম্পিয়ন পুলিশ দল এবার তৃতীয় হয়েছে। পণ পাওয়ার চেস ক্লাব ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ, মানহা’স ক্যাসেল ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম ও উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ৪ পয়েন্ট পেয়ে ষষ্ঠ।

আজ বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে সপ্তম ও শেষ রাউন্ডে আনসার ৪-০ গেম পয়েন্টে সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাব (দাবা)-কে,  নৌবাহিনী ৪-০ গেম পয়েন্টে ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব, মহিলা দলকে হারায়।

বোর্ড পুরস্কার পান যথাক্রমে: প্রথম বোর্ডে বাংলাদেশ পুলিশ দাবা ক্লাবের মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন, দ্বিতীয় বোর্ডে বাংলাদেশ আনসারের মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো, তৃতীয় বোর্ডে বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ক্যান্ডিডেট মাস্টার নোশিন আনজুম।

২০২১ প্রথম মহিলা দাবা লিগে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ নৌবাহিনী। ২০২৩ আসরে বাংলাদেশ পুলিশ দাবা ক্লাব। এবার ছিল তৃতীয় আসর।

Scroll to Top