আদালতে তোলা হলো হাদি হত্যার দুই আসামিকে | চ্যানেল আই অনলাইন

আদালতে তোলা হলো হাদি হত্যার দুই আসামিকে | চ্যানেল আই অনলাইন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে কলকাতার বিধাননগর আদালতে তোলা হয়েছে। ১৪ দিনের রিমান্ড শেষে তাদের আদালতে তোলা হলো।

রোববার (২২ মার্চ) আদালতে নেওয়া হয়।

এরআগে তাদের শারীরিক পরীক্ষা করানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আদালতে ওঠার আগে ফয়সাল বলেছেন, আমি এ কাজ করিনি ও এধরনের কাজে ছিলাম না। আমাকে ফাঁসানো হচ্ছে।

তবে আলমগীর গণমাধ্যমের সামনে এবিষয়ে মুখ খোলেননি।

গত ৭ মার্চ রাতে ফয়সাল এবং আলমগীরকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ এসটিএফ।

৮ মার্চ তাদের স্থানীয় আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন বিচারক।

Scroll to Top