আজ শপথ নিবেন সংসদের সংরক্ষিত আসনের নারী সদস্যরা | চ্যানেল আই অনলাইন

আজ শপথ নিবেন সংসদের সংরক্ষিত আসনের নারী সদস্যরা | চ্যানেল আই অনলাইন
Channeliadds-30.01.24Nagod

দ্বাদশ জাতীয় সংসদে ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচিত সদস্যরা শপথ নিবেন আজ।

বুধবার ২৮ ফেব্রুয়ারি বিকাল ৩ টায় জাতীয় সংসদ ভবনের নিচতলায় শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথের সব প্রস্তুতি নেয়া হয়েছে। সংসদে প্রথমে আওয়ামী লীগ মনোনীত ৪৮ জন শপথ নিবেন পরবর্তীতে জাতীয় পার্টি মনোনীত দুইজন সংসদ সদস্য শপথ নেবেন।

শপথগ্রহণ শেষে তারা শপথ বইয়ে সই করবেন। তারা বিকেল পৌনে ৫টায় সংসদ অধিবেশনে যোগ দেবেন বলে জানা গেছে।

Reneta April 2023

Scroll to Top