আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস | চ্যানেল আই অনলাইন

আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস | চ্যানেল আই অনলাইন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ। ২৫শে মার্চ গণহত্যা শুরুর পর চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে ২৬শে মার্চ অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টেনের সেকেন্ড ইন কমান্ড মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। সারাদেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ দিনটি। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মহান স্বাধীনতা ও বিজয় দিবসে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের স্মৃতিসৌধে এটাই প্রথম শ্রদ্ধা নিবেদন।

Scroll to Top