আজ আবার কমল সোনার দাম, চার দিনে ৭ হাজার ১৭৩ টাকা

আজ আবার কমল সোনার দাম, চার দিনে ৭ হাজার ১৭৩ টাকা

বাংলাদেশ জুয়েলার্স সমিতি রোববার সকালে সোনার দাম কমার বিষয়টি জানিয়েছে। বলা হয়, দেশের বাজারে তেজাবি সোনার দাম কমেছে। তাই সোনার দাম সমন্বয় করা হয়েছে। তবে বৈশ্বিক বাজারে সোনার দরপতনই হচ্ছে মূল কারণ। আজ সকাল ১০টায় সোনার নতুন দর কার্যকর হয়েছে।

নতুন দর অনুযায়ী, আজ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। ২১ ক্যারেটের দাম হয়েছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা; ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

আজ দাম কমার আগে সোনার দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা; ২১ ক্যারেটের দাম ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা; ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

Scroll to Top