আগ্রাসন না থামলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযান চলবে: ইরান – DesheBideshe

আগ্রাসন না থামলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযান চলবে: ইরান – DesheBideshe

আগ্রাসন না থামলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযান চলবে: ইরান – DesheBideshe

জেনেভা, ৩ মার্চ – জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী বাহরেনি স্পষ্টভাবে জানিয়েছেন, আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান তার আত্মরক্ষামূলক অভিযান অব্যাহত রাখবে। জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি আরও সতর্ক করে বলেন, যদি কোনো প্রতিবেশী দেশের সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানের ওপর হামলা চালানো হয়, তবে সেই ঘাঁটিগুলোকেও বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে।

এদিকে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের নাগরিকদের ১৪টি দেশ থেকে অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। কনস্যুলার বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার জানান, ‘গুরুতর ঝুঁকি’র কারণে নাগরিকদের যত দ্রুত সম্ভব বর্তমানে সচল পরিবহন ব্যবস্থা ব্যবহার করে এসব দেশ ত্যাগ করা উচিত। তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

এছাড়া, নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের সকল কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত করেছে। রিয়াদ, জেদ্দা এবং দাহরানে অবস্থিত মার্কিন মিশনগুলোতে কর্মীদের জন্য ‘শেল্টার ইন প্লেস’ বা নিরাপদ আশ্রয়ে থাকার সতর্কতা জারি করা হয়েছে এবং সব ধরনের রুটিন ও জরুরি অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে।

এনএন/ ৩ মার্চ ২০২৬



Scroll to Top