
ব্রাহ্মণবাড়িয়া, ১৬ ফেব্রুয়ারি – ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অপারেশন ডেভিল হান্টের অভিযান চালিয়ে উপজেলার ধরখার ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রানা হাজারীকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন।
এর আগে শনিবার মধ্যরাতে ঘোলখার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা ধরখার ইউনিয়নের ঘোলখার এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন জানান, গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতাকে অপারেশন ডেভিল হান্টের অভিযান চালিয়ে নাশকতার মামলায় আমরা গ্রেপ্তার করি। ওই ছাত্রলীগ নেতাকে আদালতে পাঠানো হয়েছে।
উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৬ ফেব্রুয়ারি ২০২৫






